Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য সীমান্তবর্তী এলাকায় বেআইনি জমি দখল মুক্ত করতে বুলডোজার প্রশাসনের

সীমান্তবর্তী এলাকায় বেআইনি জমি দখল মুক্ত করতে বুলডোজার প্রশাসনের

সীমান্তবর্তী এলাকায় বেআইনি জমি দখল মুক্ত করতে বুলডোজার প্রশাসনের

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৮ নভেম্বর : ২ নভেম্বর বিএসএফের উপর হামলার ঘটনার পর আশাবাড়িতে প্রশাসনের বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হয়। শনিবার সকাল ১১ টা থেকে ৪৯ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের বিওপি সংলগ্ন আজাদ মিয়ার বাড়িতে বুলডোজার চালিয়ে সরকারি জমি দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু। টিনের ঘর ভাঙার পর শুরু হয় বিল্ডিং ভাঙার কাজ, কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা। বিনা নোটিশে বাড়ি ভাঙার অভিযোগ পরিবারের। ৫০ বছর ধরে বসবাস করছেন বলে দাবি। লক্ষ্য করা যায়, দুই নভেম্বর আশাবাড়ির ঘটনার পর বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রশাসনিক টিম গিয়ে গোটা এলাকায় বেআইনি ভাবে যারা জমি দখল করে ব্যবসা-বাণিজ্য ও বাড়িঘর তৈরি করে রেখেছিল তাদের নাম নথিভুক্ত করে।

কিন্তু কতদিনের মধ্যে তাদের জমি ছাড়তে হবে সে বিষয়ে কোনো রকম নির্দেশিকা জারি করা হয়নি বলে সূত্রে খবর। স্থানীয় এই বাড়িঘর এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে একটা বড় অংশ ব্যবহার হয়ে আসছে পাচারকার্য সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের মাথা গোজার ঠাঁই হিসেবে। যুগ যুগ ধরে তাদের দাপট সীমান্তবর্তী এলাকায়। চোরা চালান থেকে শুরু করে বেআইনি অনুপবেশ ঘটে এই সীমান্ত দিয়ে। এমনও অভিযোগ রয়েছে যে বহু পরিবার বাংলাদেশ ভিটেমাটি ছেড়ে গত কয়েক বছরে সীমান্ত এলাকায় এসে বাড়িঘর তৈরি করেছেন। শুধু তাই নয় বাঁকা পথে নিজেদের পরিচয় পত্র বের করে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন। পাশাপাশি বেআইনি কার্যকলাপও জড়িত রয়েছে।

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তাদের হাতিয়ার করে ভোট ব্যাংকের জন্য কাজে লাগিয়েছে কিছু কিছু রাজনৈতিক দল। যাইহোক এবার উচ্ছেদের মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাহিনীর জওয়ানরা এবং জেলা প্রশাসন। বিশাল পুলিশ ও বিএসএফ বাহিনীর উপস্থিতিতে অভিযান ঘিরে থমথমে গোটা আশাবাড়ি এলাকা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha