Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য মহিলা প্রার্থীদের উপর আক্রমণ এবং শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে ডেপুটেশন বাম নারী সংগঠনের

মহিলা প্রার্থীদের উপর আক্রমণ এবং শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে ডেপুটেশন বাম নারী সংগঠনের

মহিলা প্রার্থীদের উপর আক্রমণ এবং শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে ডেপুটেশন বাম নারী সংগঠনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৮ নভেম্বর : আগরতলা পুর নিগমের অন্তর্গত সিপিআইএমের মহিলা এক প্রার্থীর উপর শ্লীলতাহানি এবং অন্যান্য মহিলা প্রার্থীরা মারধরের শিকার হয়েছেন পৌর নির্বাচনে। দুষ্কৃতিকারীদের সনাক্ত করে গ্রেফতারের দাবিতে আওয়াজ তুলল নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। শনিবার সদর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।

একাধিক প্রার্থীর নাম উল্লেখ করে আক্রান্তের জায়গা পর্যন্ত উল্লেখ করে ডেপুটেশন প্রদান করেছেন সংগঠনের নারী নেত্রীরা। তাদের বক্তব্য নির্বাচনে নির্ঘন্ট ঘোষণার পর থেকেই এভাবে মহিলা প্রার্থীরা একের পর এক আক্রান্ত এবং শ্লীলতাহানি হয়েছেন। বিশেষ করে ভোটের দিন ছাপ্পা ভোটের জন্য মহিলা প্রার্থীদের উপর এভাবে আক্রমণ নামে আনা হয়েছে। এই ঘটনা অত্যন্ত নিন্দা জনক। তিনি আরো জানিয়েছেন একজন প্রার্থী বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ যেন সুষ্ঠু তদন্ত করে ঘটনা গুলির। মহকুমা পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে সংশ্লিষ্ট নারী সংগঠনের নেত্রীরা দাবি সনদ তুলে দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha