স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।২৮ নভেম্বর : মন্ত্রী রতন লাল নাথকে নিয়ে বিরোধী দলনেতার
বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মোহনপুরে বিজেপির প্রতিবাদ মিছিল। দাহ করা হলো বিরোধী
দলনেতার কুশ পুত্তলিকা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা মন্ত্রী রতন লাল
নাথকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার মোহনপুড়ে প্রতিবাদ
মিছিল সংগঠিত করে বিজেপির কর্মী সমর্থকরা। মিছিল শেষে বিরোধী দলনেতার কুশ পুত্তলিকা
দাহ করা হয়। এইদিনের মিছিলে উপস্থিত বিজেপি নেতা জয়নাল দাস। তিনি দাবি জানান বিরোধী
দলনেতা জিতেন্দ্র চৌধুরী যেন অবিলম্বে মন্ত্রী রতন লাল নাথকে নিয়ে করা মন্তব্য প্রত্যাহার
করে নেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান