Thursday, November 12, 2026
বাড়ি রাজ্য দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ নভেম্বর : বৃহস্পতিবার সাত সকালে শান্তিরবাজার ব্লক সংলগ্ন এলাকায় ঘটলো সড়ক দুর্ঘটনা। এদিন সকাল আনুমানিক আটটার নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, TR 08 C 0685 নম্বরের একটি ইকো গাড়ি শান্তিরবাজার থেকে বড়পাথরির উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা TR 01 BJ 0326 নম্বরের একটি মারুতি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

জানা যায়, মারুতি গাড়িটি শান্তিরবাজারের মাছের আড়তদারের। তার বড় ছেলে গাড়িটি নিয়ে বাজারের দিকে আসতেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এই দুর্ঘটনায় হতাহতের খবর নেই। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha