স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা, ১২ নভেম্বর : সাব্রুম মহকুমার শ্রীনগর শীতলাবাড়ি ঘোষপাড়ার ১ নম্বর ওয়ার্ডে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা একটি সদ্যোজাত পুত্রসন্তানকে পুকুরে ফেলে দিয়ে চলে বলে অভিযোগ। পরবর্তী সময় পুকুরের জলে শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর ফাঁড়ির পুলিশ।
ডিউটি অফিসার স্বপন মল্ল জানান, খবর পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে ফরেনসিক টিমকে আনা হয়। কী কারণে এমন অমানবিক ঘটনা ঘটল, তার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়দের তরফ থেকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান