স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা, ১২ নভেম্বর : বৃহস্পতিবার সকালে বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কা দুর্ঘটনায় পড়লেন জাহাঙ্গীর হোসেন নামে এক পথচারী। আহত জাহাঙ্গীর হোসেনের বাড়ি কদমতলী এলাকায়। পরবর্তী সময়ে পথ চলতি মানুষ দেখতে পেয়ে খবর দেয় দমকল কর্মীদের।
তারা
ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত পথচারী জাহাঙ্গীর হোসেনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। আহত জাহাঙ্গীর হোসেনের মাথায় আঘাত লেগেছে। ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান