Thursday, November 12, 2026
বাড়ি রাজ্য যাত্রাপুর এবং সোনামুড়ায় বড়সড় গাঁজা বিরোধী অভিযান

যাত্রাপুর এবং সোনামুড়ায় বড়সড় গাঁজা বিরোধী অভিযান

যাত্রাপুর এবং সোনামুড়ায় বড়সড় গাঁজা বিরোধী অভিযান

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ নভেম্বর : যাত্রাপুর থানা এলাকার ন্যাড়ামুড়া বন বিভাগের সুরক্ষিত টিলাভূমিতে গড়ে উঠা গাঁজা গাছ কেটে ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ এবং টিএসআর জওয়ানরা। এদিন প্রায় ২০ হাজারের উপর গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশকে ম্যানেজ করে গাঁজা গাছগুলো বেড়ে উঠছিল মেলাঘর থানা এবং যাত্রাপুর থানার সীমান্তবর্তী এলাকায়। অবশেষে প্রায় ছয় থেকে সাতটি প্লটে প্রায় ২০ হাজারের বেশি গাঁজা গাছ কেটে ধ্বংস করেছে পুলিশ।

যাত্রাপুর থানার ওসি জানান আগামী দিনও থানা এলাকায় এই ধরনের গাঁজা বিরোধী এবং অন্যান্য নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এদিকে সোনামুড়ার এক জঙ্গলে অভিযান চালায় পুলিশ, উদ্ধার হয় ৩৫৫ কেজি ৫ গ্রাম গাঁজা। জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনামুড়ার বাতাডোলা বনভূমিতে অভিযান চালিয়ে ৩৫৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া গাঁজাগুলি আইন মেনে বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৭ লক্ষ ৭৫ হাজার টাকা। এই বিপুল পরিমাণ গাঁজার মালিকের সন্ধানে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। উল্লেখ্য, এলাকায় কারা গাঁজা পাচারের যুক্ত এবং কারা গাঁজা চাষে যুক্ত সেই নামের তালিকা পুলিশের কাছে রয়েছে। পুলিশ চাইলে সুষ্ঠু তদন্ত করে জালে তুলতে পারে ৩৫৫ কেজি শুকনো গাঁজার মালিককে। কিন্তু কতটা তুলবে জানা নেই। কারণ গত কয়েক মাসে গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী আটক করে পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। পেছনে কি অজ্ঞাত কারণ সেটা নিয়ে জানতে গোটা সোনামুড়া জুড়ে আলোচনা চলছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha