স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা, ১২ নভেম্বর : ধর্মনগর–কৈলাসহর জাতীয় সড়কে দুর্ঘটনা ডাম্পার গাড়ির ধাক্কায় উল্টে গেল পাথর বোঝাই ট্রিপার। ঘটনা বৃহস্পতিবার ভোরে কৈলাসহরের ভগবাননগর এলাকায়। দ্রুতগতিতে আসা একটি ডাম্পার গাড়ির ধাক্কায় উল্টে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ছয় চাকার একটি ট্রিপার গাড়ি। তবে ঘটনায় প্রাণে বেঁচে যান ট্রিপার গাড়ি চালক। পাথরবোঝাই ছয় চাকার টিপারটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল।
সেই সময় ধর্মনগরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা টিপারটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, মুহূর্তের মধ্যেই রাস্তার পাশে উল্টে যায় টিপারটি। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই দুর্ঘটনায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান ট্রিপারের চালক। জানা গিয়েছে, সংঘর্ষের সময় তিনি গাড়ির ভিতরে ছিলেন না। ফলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অল্পের জন্য রক্ষা পাওয়ার এই ঘটনা ফের একবার জাতীয় সড়কে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ, দুর্ঘটনা ঘটানোর পর আহত বা ক্ষতিগ্রস্তদের পরিস্থিতি খতিয়ে না দেখেই ঘাতক ডাম্পারের চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান