স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৭ অক্টোবর : ত্রিপুরায় এলিমেন্ট প্রকল্পের অফিসিয়াল
ওয়েবসাইট উদ্বোধন করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় ত্রিপুরা
বন দপ্তরের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প এলিমেন্ট-এর অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধনি অনুষ্ঠানে
মন্ত্রী অনিমেষ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন পি.সি.সি.এফ আর.কে শ্যামল সহ অন্যান্যরা।
গান্ধীগ্রামস্থিত প্রকৃতি ভবনে হয় এই অনুষ্ঠান।
এই নতুন ওয়েবসাইটের
মাধ্যমে এলিমেন্ট প্রকল্পের সমস্ত কার্যকলাপ, ল্যান্ডস্কেপ ও ইকোসিস্টেম ম্যানেজমেন্ট
সংক্রান্ত তথ্য, প্রকল্পের অগ্রগতি এবং বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের গৃহীত পদক্ষেপ
গুলি সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে যাবে। বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় এই প্রকল্প
ত্রিপুরার বন ব্যবস্থাপনায় একটি নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান