স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৭ অক্টোবর : গান্ধীগ্রাম এলাকায় স্কুটির ধাক্কায় গুরুতর
আহত এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম নিতুলাল সেন। আহত ব্যক্তির স্ত্রী জানান এইদিন সকালে
নিতু লাল সেন বাজার থেকে নিত্য দিনের সামগ্রী ক্রয় করে বাড়িতে যায়। তারপর বাড়ির অদূরে
থাকা নিজের দোকান ভিটার ভাড়ার টাকা আদায় করতে যায়। রাস্তা ক্রস করার সময় একটি দ্রুতগামী
স্কুটি নিতু লাল সেনকে সজোরে ধাক্কা দেয়।
এতে রাস্তায় ছিটকে পরে গুরুতর ভাবে আহত হয় নিতু লাল
সেন। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে
রেফার করে দেওয়া হয়। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আহত নিতুলাল
সেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান