Wednesday, October 7, 2026
বাড়ি রাজ্য বর্তমানে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য আর বাইরে যেতে হয় না : মুখ্যমন্ত্রী

বর্তমানে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য আর বাইরে যেতে হয় না : মুখ্যমন্ত্রী

বর্তমানে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য আর বাইরে যেতে হয় না : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ অক্টোবর : এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজধানীর প্রতাপগড় সাধুটিলা রেন্টার্স কলোনিতে অবস্থিত ‘ত্রিপুরা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতাল’-উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে হোমিওপ্যাথিক হাসপাতালের উদ্বোধন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসে গেছে। হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার প্রসার করতে হবে।

 আগে উচ্চ শিক্ষার জন্য ছেলে মেয়েরা বাইরে চলে যেতো। বর্তমানে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য আর বাইরে যেতে হয় না। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চালু হওয়ার ফলে স্বাস্থ্য ব্যবস্থার একটি নতুন দ্বার খুলে গেল বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে আরো বলেন, জিবি হাসপাতালে এখনো পর্যন্ত ১১ জনের কিডনি প্রতিষ্ঠাপন করা হয়েছে। কিডনি দাতা ও গ্রহিতা সকলে সুস্থ রয়েছে। মণিপুরের সিজা হাসপাতালকে হাসপাতাল গড়ে তোলার জন্য জায়গা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা হাসপাতাল নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। ধাপে ধাপে তারা ৭০০ থেকে ৮০০ কোটি টাকা রাজ্যে বিনিয়োগ করবে।

রাজ্যের বিভিন্ন স্থানে মেডিক্যাল কলেজ খোলার জন্য বিনিয়োগকারিরা রাজ্যে আসছে। ত্রিপুরা রাজ্যের আইন-শৃঙ্খলা বর্তমানে ভালো জায়গায় রয়েছে। যার কারণে বিনিয়োগকারিরা রাজ্যে আসতে চাইছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরও বলেন দুর্গা পূজার চাঁদা দিয়ে জুলুমবাজি কেন্সার রোগের মতো। কিছু কিছু ক্লাব ও সামাজিক সংস্থা এই ধরনের কাজ করে। বর্তমান সরকার চাইছে সমাজ পরিবর্তন। সমাজ পরিবর্তন হচ্ছে বলেই বহিঃরাজ্য থেকে বিনিয়োগকারিরা রাজ্যে আসতে চাইছে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, অতিরিক্ত সচিব সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha