স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৭ অক্টোবর :ভিলেজ কমিটির নির্বাচনের পর পাহাড়ে উত্তেজনা
বিরাজ করলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে বলে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক
সম্মেলন করে দাবি করলেন এনডিএ জোটের নেতৃত্ব। বুধবার এনডিএ জোটের পক্ষ থেকে প্রদেশ
বিজেপি-র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, গত পাঁচ অক্টোবর ত্রিপুরা ভিলেজ কমিটি
নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। রাজ্যে প্রথম বার
এত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৪৫৯৭ টি আসনের
মধ্যে ৪৩২০ টি আসন পেয়েছে এনডিএ জোট। মোট ৫৫৩ টি ভিলেজ কমিটিতে জয় পেয়েছে এনডিএ।
এর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তিপরা
মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মণ এবং আইপিএফটি-র সভাপতি প্রেম কুমার রিয়াং
সহ রাজ্যবাসীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানায় এনডিএ জোট। তিনি আরো বলেন ইভিএম-এ বিরোধীরা
শুন্যের কোঠায় আছে, আবার ব্যালটেও সেই রায় দিয়েছে রাজ্যের জনগণ। এর দ্বারা বুঝা
যায় পাহাড়ে এবং সমতলে কোথাও বিরোধীদের আসন নেই এবং জায়গা নেই। বিশেষ করে কংগ্রেস
এবং সিপিআইএম নিজেদের অস্তিত্বের সঙ্গে লড়াই করেছে। তিনি আরো বলেন, পাহাড়ের উন্নয়নের
ধারাকে আগামী দিন এনডিএ জোট অব্যাহত রাখবে বলে জানান তিনি। এদিকে সাংবাদিক সম্মেলনে
বিজেপি-র জোট বন্ধু তিপরা মথার নেতা তথা প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন,
দল অত্যন্ত খুশি। কারণ আঞ্চলিক দল তিপরা মথা প্রথমবার ভিলেজ কমিটির নির্বাচনে এককভাবে
জয় হয়েছে। তিনি আরো বলেন, অত্যন্ত শান্তি শৃঙ্খলা ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।আয়োজিত
সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সহ-সভাপতি প্রদীপ কুমার দেববর্মা
জানান, আইপিএফটি-র পক্ষ থেকে রাজ্যবাসীকে ধন্যবাদ ও শুভেচ্ছা। তিনি বলেন, ৩৫৮ টি আসনে
প্রার্থী দিয়ে ৩৩ টি আসনে জয়ী হয়েছে আইপিএফটি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও
উপস্থিত ছিলেন ইয়ুথ আইপিএফটি-র সভাপতি বিকাশ দেববর্মা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান