Wednesday, October 7, 2026
বাড়ি রাজ্য ১৯২ কেজি শুকনো গাঁজা আটক, উদ্ধার দুই

১৯২ কেজি শুকনো গাঁজা আটক, উদ্ধার দুই

১৯২ কেজি শুকনো গাঁজা আটক, উদ্ধার দুই

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ অক্টোবর : নেশার বিরুদ্ধে আপোষহীন নীতি নিয়ে চলছে রাজ্য সরকার। যার কারণে প্রায় প্রতিদিন রাজ্যের কোন না কোন থানায় ধরা পড়ছে নেশা সামগ্রী। বহিঃরাজ্য থেকে রাজ্যে যেমন গন্ধ হীন নেশা সামগ্রী আসে। তেমনি রাজ্য থেকে বহিঃরাজ্যে পাচারকরা হয় গাঁজা। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগরের আনন্দবাজার নাকা চেকিং পয়েন্টে আটক করা হয় গাঁজা বোঝাই একটি গাড়ি। ধর্মনগর থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন TR-01BC-1518 নাম্বারের গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করা হচ্ছে।

সেই সংবাদের উপর ভিত্তি করে আনন্দ বাজার নাকা পয়েন্টে গাড়িটি আটক করা হয়। তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নিরপেক্ষ সাক্ষির উপস্থিতিতে গাড়িটিতে তল্লাসি চালানো হয়। তল্লাসি অভিযানে গাড়িটি থেকে ২০ টি প্যাকেটে প্রায় ১৯৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক ও সহ চালককে। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকা। ধৃতরা হল জোলাল উদ্দিন ও মোমিন মিয়া। জানা যায় ধৃত গাড়ি চালক ও সহ চালকের বাড়ি পশ্চিম জেলায়। ধর্মনগর থানায় তাদের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha