Wednesday, October 7, 2026
বাড়ি রাজ্য সমগ্র শিক্ষা শিক্ষকদের ডেপুটেশন

সমগ্র শিক্ষা শিক্ষকদের ডেপুটেশন

সমগ্র শিক্ষা শিক্ষকদের ডেপুটেশন

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ অক্টোবর :সমগ্র শিক্ষা রাজ্য মিশনের যুগ্ম প্রজেক্ট অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল সমগ্র শিক্ষার শিক্ষকরা। বৃহস্পতিবার সমগ্র শিক্ষার শিক্ষকদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সমগ্র শিক্ষা রাজ্য মিশনের যুগ্ম প্রজেক্ট অধিকর্তার কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করে।

সমগ্র শিক্ষার শিক্ষকরা জানান বিগত দিনে তাদের আগাম পূজা অনুদান দেওয়ার পর তা ১০ মাসে বেতন থেকে কেটে নেওয়া হতো। কিন্তু এই বছর সেই আগাম পূজা অনুদান ৫ মাসে তাদের বেতন থেকে কেটে নেওয়া হবে বলে জানানো হয়েছে। তাই তাদের দাবি বিগত দিনের ন্যায় তাদের যে আগাম পূজা অনুদান দেওয়া হয়েছে তা ১০ মাসে কেটে নেওয়া হোক। পাশাপাশি তারা সম কাজে সম বেতনের দাবিও জানায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha