Tuesday, October 6, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ বিলে বড় ছাড় আগরতলা শহরে নিগমের রেজিস্টার ভুক্ত ক্লাবগুলিকে

বিদ্যুৎ বিলে বড় ছাড় আগরতলা শহরে নিগমের রেজিস্টার ভুক্ত ক্লাবগুলিকে

বিদ্যুৎ বিলে বড় ছাড় আগরতলা শহরে নিগমের রেজিস্টার ভুক্ত ক্লাবগুলিকে

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ অক্টোবর : সবকিছু ঠিক থাকলে আর এক দুমাসের মধ্যেই আগরতলা পুর নিগমের নির্বাচন। এর আগে সর্বজনীন দুর্গাপূজা। দুর্গাপূজাকে সামনে রেখে নির্বাচনের জন্য ময়দানে ঝাঁপিয়েছে শাসক শিবির। আসন্ন দুর্গাপূজায় ক্লাবগুলোর জন্য বড় ছাড় দিল আগরতলা পুর নিগম। জানা যায়, দুর্গা পূজাকে সামনে রেখে মঙ্গলবার পুর নিগমের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সহ নিগমের কর্পোরেটররা। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার জানান দুর্গা পূজার সময় দূর দুরান্ত থেকে মানুষ পূজা দেখার জন্য আগরতলা শহরে আসে। তারা যেন সুন্দর ভাবে পূজা দেখতে পারে তার জন্য নিগম এলাকার সকল রাস্তা গুলি সংস্কার করে আলোর ব্যবস্থা করা হয়েছে।

এইদিনের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পূজার দিন গুলিতে প্রতিটি পূজা মণ্ডপ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সবুজ সেনা দেওয়া হবে। এই বছর আগরতলা পুর নিগমের অন্তর্ভুক্ত এবং রেজিস্টার ভুক্ত পূজা উদ্যোক্তার ৫ কিলো ওয়াট বিদ্যুৎ বিল পুর নিগম বিদ্যুৎ দপ্তরকে প্রদান করবে। এতে ক্লাব গুলির সুবিধা হবে। ১৩ অক্টোবর ভূমি পূজার মধ্যদিয়ে আগরতলা শহরের বিদ্যুৎ পরিবাহী তার আন্ডার গ্রাউন্ড করার কাজ শুরু হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha