স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৬ অক্টোবর : গত দুমাসে জিবি হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া একটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করতে সক্ষম হল এনসিসি থানার পুলিশ। উদ্ধার হওয়া বাইক ও স্কুটি মঙ্গলবার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। এনসিসি থানার ওসি জানান ১৯ আগস্ট ও ১২ সেপ্টেম্বর স্কুটি ও বাইকটি জিবি হাসপাতাল চত্বর থেকে চুরি হয়। ঘটনার পর বাইক ও স্কুটির মালিক এনসিসি থানায় ঘটনার বিষয়ে জানান।
তারপর ঘটনার তদন্তে নেমে এয়ারপোর্ট থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইকটি এবং জিবি বাজার এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করা হয়। মঙ্গলবার উদ্ধার হওয়া বাইক ও স্কুটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। বাইক ও স্কুটি উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তার করা যায় নি। তবে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান