Wednesday, October 7, 2026
বাড়ি রাজ্য দুর্গা পূজাকে সামনে রেখে পুলিশের বৈঠক

দুর্গা পূজাকে সামনে রেখে পুলিশের বৈঠক

দুর্গা পূজাকে সামনে রেখে পুলিশের বৈঠক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ অক্টোবর :  দুর্গা পূজাকে সামনে রেখে বিভিন্ন পূজা উদ্যোক্তাদের নিয়ে পশ্চিম আগরতলা থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় বৈঠক। মূলত দুর্গা পূজাকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে পশ্চিম আগরতলা থানা এলাকার দুর্গা পূজা উদ্যোক্তাদের নিয়ে মুক্ত ধারা প্রেক্ষাগৃহে এইদিনের বৈঠক করা হয়।

উপস্থিত ছিলেন সদর মহকুমার পুলিশ আধিকারিক, ট্রাফিক ডি.এস.পি সহ পশ্চিম আগরতলা থানার ওসি। পুলিশের পক্ষ থেকে পূজা উদ্যোক্তাদের প্রশাসনিক নিয়ম নীতি সম্পর্কে অবগত করা হয়। পূজা উদ্যোক্তারাও তাদের সমস্যার বিষয়ে এইদিনের বৈঠকে তুলে ধরেন। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান দুর্গা পূজাকে কেন্দ্র করে কিছু প্রশাসনিক নীতি নির্দেশিকা থাকে। সেই সকল নীতি নির্দেশিকার বিষয়ে এইদিন পশ্চিম আগরতলা থানা এলাকার পূজা উদ্যোক্তাদের অবগত করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha