স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৬ অক্টোবর : বিজয় উল্লাশের নামে মানুষ মারার রাজনীতিতে মেতেছে কতিপয় অত্যুৎসাহীরা। এমনটাই পরিচয় দিল সোনামুড়ায়। সোমবার তিপরা মথার জয়ের পর বিজয় উল্লাস শুরু হয়। তখন একটি শিশু তার মায়ের জন্য খাবার আনতে দোকানে যাওয়ার সময় বাজির আঘাতে গুরুতর আহত হয়। শিশুটির অভিযোগ, সে দোকানে যাওয়ার সময় তিপরা মথার অত্যুৎসাহী চরম উৎশৃংখল অবস্থায় শিশুটির চোখে চকলেট বাজি ছুঁড়ে মেরেছে।
তারপর শিশুটি রাস্তায় পড়ে গড়াগড়ি করার সময় নজরে আসে এলাকাবাসীর। এলাকাবাসী সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা খবর পেয়ে আহত শিশুকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে চিকিৎসার খবর পেয়ে কয়েকজন অত্যুৎসাহী পৌঁছায়। আহত শিশুর নাম এমডি শাহিন। বাড়ি কড়ইমুড়া এলাকায়। এই অত্যুৎসাহীরা আবার সংবাদ মাধ্যমের সামনে নির্লজ্জের মত ঘটনার স্বীকার করেছেন। ন্যূনতম জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেললে যা হয় সেটাই করেছেন তারা। নাহলে একটি শিশুর চোখে এভাবে চকলেট বাজি ছুড়ে মারতে পারে না। যদি শিশুটি চোখ অন্ধ হয়ে যায় তখন এর দায়ভার কি এই অত্যুৎসাহী বা তাদের দল বহন করবে? এই প্রশ্ন সকলের মুখে মুখে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান