স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ অক্টোবর ;ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের
৪০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বীর বিক্রম শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা
হয়। আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী
বক্তব্য রেখে বলেন, জীবনে তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই গুলি হল জ্ঞান, দক্ষতা
ও চরিত্র। জ্ঞান যে কোন কিছু বুঝতে সাহায্য করে। দক্ষতা জ্ঞানকে বাস্তবায়নে সাহায্য
করে।
চরিত্র নিজের
পরিচয় প্রকাশে সাহায্য করে। শিক্ষা শুধুমাত্র সফল ক্যারিয়ার গঠনের জন্য নয়। শিক্ষা
সমাজের একজন দায়িত্বশিল নাগরিক হওয়ার জন্যও প্রয়োজন। ভৌগোলিক দিক থেকে ত্রিপুরা ছোট।
কিন্তু মেধার কোন সীমাবদ্ধতা নেই। মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরা সরকার রাজ্যের নতুন
প্রজন্মকে গুণগত উচ্চ শিক্ষা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৮ সালে নতুন ৭ টি সরকারি
ডিগ্রি কলেজ রাজ্যে চালু করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নলছড়ে মহিলা মহা বিদ্যালয়ের
পথ চলা শুরু হয়েছে। আগরতলা মহিলা মহাবিদ্যালয়কে মহিলা বিশ্ব বিদ্যালয়ে রূপান্তরিত করার
প্রক্রিয়া চলছে।
টি.আই.টি-কে
ত্রিপুরা স্টেট টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রক্রিয়া চলছে। উচ্চ শিক্ষার
ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক
সাহা। তিনি আরও বলেন রাজ্যে নতুন নতুন বিশ্ব বিদ্যালয় চালু হয়েছে। রাজ্যে নতুন চারটি
বেসরকারি বিদ্যালয় চালু করা হচ্ছে।এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও
উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ, ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য
প্রফেসর দেবব্রত দাস, রেজিস্ট্রারার প্রফেসর সমীর কুমার শীল সহ অন্যান্যরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান