স্যন্দন ডিজিটাল ডেস্ক, অক্টোবর ২ : টেম্পোয় করে দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে। বৃহস্পতিবার শেষরাতে অমরাবতী জেলার সামরুদ্ধি হাইওয়েতে এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৯ জন। যাদের মধ্যে অনেকেই অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
জানা গিয়েছে, বুলধানা জেলার শেগাঁও থেকে দেবী দুর্গার মূর্তি টেম্পোয় নিয়ে বর্ধার দিকে যাচ্ছিল গাড়িটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১২.৪৫ নাগাদ ধমনগাঁও স্টেশনের কাছে উলটো দিক থেকে আসা একটি দ্রুত গতির গাড়ি এসে টেম্পোর মুখোমুখী ধাক্কা মারে। ভয়ংকর সেই দুর্ঘটনায় কার্যত দুমড়ে-মুচড়ে যায় টেম্পোটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ। সাহায্যে হাত লাগান স্থানীয়রা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া হয়েছে। আহত ১৯ জন।
দুর্ঘটনার পর ধামাঙ্গা রেলওয়ে পুলিশ, স্থানীয় থানার পুলিশ আহতদের উদ্ধার করে ধামাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অমরাবতী গ্রামীণ পুলিশ সুপার (এসপি) নিকেতন কদম সাংবাদিকদের জানান, এই দুর্ঘটনায় ৭জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। এসপির মতে, আহতদের মধ্যে দু’একজনের অবস্থা আশঙ্কাজনক। আরও ১৬-১৭ জন সামান্য আহত হয়েছেন তবে বর্তমানে তাঁরা বিপদমুক্ত। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান