Friday, October 2, 2026
বাড়ি জাতীয় ফের পাক ষড়যন্ত্র! পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত ২ ‘পাকিস্তানি

ফের পাক ষড়যন্ত্র! পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত ২ ‘পাকিস্তানি

ফের পাক ষড়যন্ত্র! পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত ২ ‘পাকিস্তানি

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  অক্টোবর ২ : পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। বিএসএফের গুলিতে মৃত্যু দুই পাকিস্তানি নাগরিকের। ভারতের সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তরন তারন জেলায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে দুই সন্দেহভাজন।


জানা গিয়েছে, প্রাথমিকভাবে বিএসএফ জওয়ানরা সতর্ক করেছিল অনুপ্রবেশকারীদের। এরপরেও তারা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে গুলি চালানো হয়। তাতেই মৃত্যু হয়েছে দুই সন্দেহভাজন পাকিস্তানি নাগরিকের। তাদের দেহ উদ্ধার করে তদন্ত করছে বিএসএফ। এখনও পর্যন্ত দুই মৃতের পরিচয় জানা যায়নি। খুব শিগগির বিষয়টি স্পষ্ট হবে বলেই জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর তদন্তকারী আধিকারিকরা।


পাঞ্জাব প্রদেশে পাকিস্তানের সঙ্গে ৫৫৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। গত কয়েক মাসে এই আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের একাধিক ঘটনা সামনে এসেছে। সন্দেহভাজন অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে বিএসএফ আটক করেছে। উল্লেখ্য, পাঞ্জাব সীমান্তে সক্রিয় একদিকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই, অন্যদিকে মাদক পাচারকারীরাও। সেই কারণেই কোনও রকম ঝুঁকি নিতে চায়নি বিএসএফ। যদিও কোন উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিল সন্দেহভাজনরা তা এখনও স্পষ্ট নয়।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha