স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১ অক্টোবর :বৃহস্পতিবার
আচমকা বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস পরিদর্শন করতে গেলেন তপশিলি জাতি কল্যাণ
দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পরিদর্শনকালে ছাত্রাবাসের সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে
দেখেন তিনি। সেখানে বিভিন্ন ব্যবস্থা দেখে অসন্তোষ্ট হন। জানা গেছে, বর্তমানে ছাত্রাবাসটিতে
প্রায় ১০০ জন ছাত্র থাকার পরিকাঠামো রয়েছে। কিন্তু বাস্তবে বর্তমানে মাত্র ১৫ জন
ছাত্র সেখানে থাকছেন। ফলে ছাত্রাবাসের বিপুল পরিকাঠামো পর্যাপ্তভাবে ব্যবহার হচ্ছে
না বলে পরিদর্শনকালে বিষয়টি সামনে আসে।
পরিদর্শনের
পর ছাত্রাবাসটিকে আরও কার্যকরভাবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী,
এখানে কলেজ পড়ুয়াদের থাকার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। এর জন্য ছাত্রাবাসের
আসনসংখ্যা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করে আগামী এক মাসের মধ্যে কলেজ ছাত্রদের
থাকার উপযোগী করে তোলার কথা জানান মন্ত্রী। মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের সুপারভাইজার
সহ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, ছাত্রাবাসের পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নের পাশাপাশি
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করতে। যেসব দরজা জানালা ভাঙ্গা অবস্থায় আছে সেগুলি
মেরামত করা এবং প্রয়োজনীয় ফার্নিচারের ব্যবস্থা করার জন্য।
আগামী ১ থেকে
দেড় মাসের মধ্যে কলেজে পাঠরত এসসি ছাত্ররা যাতে এই হোস্টেলের মধ্যে থেকে পড়াশোনা
করতে পারে সে বন্দোবস্ত করা হবে। ছাত্রাবাসের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত
সংস্কার ও ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে আরও বেশি সংখ্যক ছাত্রকে আবাসিক সুবিধার
আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান