Tuesday, November 24, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতিকে কর্ণাটকে বদলির সুপারিশ

ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতিকে কর্ণাটকে বদলির সুপারিশ

ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতিকে কর্ণাটকে বদলির সুপারিশ

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর :ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি এম. এস. রামচন্দ্র রাওকে কর্ণাটক হাইকোর্টে বদলির সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

২৪ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত কলেজিয়ামের বৈঠকের পর প্রকাশিত সরকারি বিবৃতিতে এই সুপারিশের কথা জানানো হয়েছে। বিবৃতি অনুযায়ী, বিচারপতি এম. এস. রামচন্দ্র রাও, যাঁর মূল হাইকোর্ট তেলেঙ্গানা, তাঁকে ত্রিপুরা হাইকোর্ট থেকে কর্ণাটক হাইকোর্টে বদলির সুপারিশ করা হয়েছে।

পাশাপাশি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি বিভু বাখরুকেও ঝাড়খণ্ড হাইকোর্টে বদলির সুপারিশ করেছে কলেজিয়াম। আগামী ২৭ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতির অবসর গ্রহণের পরিপ্রেক্ষিতে এই বদলির প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের বদলি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশ হিসেবেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই সুপারিশগুলি করেছে।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha