Tuesday, November 24, 2026
বাড়ি রাজ্য রাজ্য পুলিশের পক্ষ থেকে সমস্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে আশ্বস্ত করলেন ডিজি

রাজ্য পুলিশের পক্ষ থেকে সমস্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে আশ্বস্ত করলেন ডিজি

রাজ্য পুলিশের পক্ষ থেকে সমস্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে আশ্বস্ত করলেন ডিজি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর :আসন্ন নির্বাচনে ৭০৪ টি পুলিং বুথে তিনটি ক্যাটাগরিতে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন সিআরপিএফ জওয়ান, বিএসএফ সহ রাজ্য পুলিশ ও টিএসআর জওয়ানরা। মঙ্গলবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহা নির্দেশক জিএস রাও। তিনি বলেন, ১৩ কোম্পানি সিআরপিএফ এবং ১২ কোম্পানি বিএসএফ জওয়ান বুধবার সকালবেলা স্পেশাল ট্রেনে রাজ্যে এসে পৌঁছাবেন।

নিরাপত্তার জন্য ৩৯ কোম্পানি সিআরপিএফ জওয়ান এবং ৭ হাজার ৪০০ জন পুলিশ ও টি এস আর জওয়ান আরবান বডি নির্বাচনে দায়িত্ব পালন করবেন। ভোট ঘোষণার পর এখন পর্যন্ত ১৬ টি রাজনৈতিক মামলা পুলিশ রেজিস্টার করেছে। এর মধ্যে ২৮ জন অভিযুক্ত। নির্বাচনের জন্য ৯৫ টি নাকা পয়েন্ট বসানো হয়েছে। যেখানে নিয়মিত তল্লাশি চলছে। তিনি আরো জানিয়েছেন, ৭০৪ টি পুলিং বুথের মধ্যে আগরতলা পুর নিগমের অন্তর্গত ৪৩৯ টি বুথ। বাকিগুলি অন্যান্য নির্বাচনী এলাকায় রয়েছে। নিরাপত্তার জন্য রাজ্য পুলিশ প্রশাসন পুরোপুরি ভাবে সক্রিয় থাকবে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য সব ধরনের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বিশেষ করে এ বছর নির্বাচনে ৩৯ কোম্পানি সিআরপিএফ জোয়ান রাজ্যে আনা হচ্ছে। অথচ বিগত নির্বাচনে ১০ কোম্পানি সিআরপিএফ আনা হয়েছিল। আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের আইজি আইনশৃঙ্খলা মনচাক ইপ্পার সহ অন্যান্য পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha