স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১ অক্টোবর :বিকাশ ত্রিপুরায়
বঞ্চিত ডি.আর.বি কর্মীরা। দীর্ঘদিন ধরে কর্মরত অবস্থায় চাকরি কোন স্থায়ী সমাধান হয়নি।
তারপর পূজার অ্যাডভান্স নিয়ে প্রতিবছরের মত এ বছর নাটক মঞ্চস্থ করে চলেছে সরকার। বৃহস্পতিবার
আইজিএম হাসপাতালে তারা বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে চাকুরী করে বিভিন্নভাবে
সমস্যার সম্মুখীন তারা। বিগত বছরগুলিতে দেখা গেছে পূজার এডভান্স কোন বছর প্রদান করেছে,
আবার কোন বছর প্রদান করেনি। এবছরও যতটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে পূজার অ্যাডভান্স দেওয়া
হবে না তাদের। এমনটাই অভিযোগ তুলে বৃহস্পতিবার আন্দোলনে সামিল হয় তারা।
তাদের মধ্যে
একজন আন্দোলনকারী অনিমা মুখার্জি, তিনি জানান, রাজ্যে মোট ৪১৬ জন ডিআরবি কর্মী রয়েছেন।
বিগত বছর দূর্গা পূজার অ্যাডভান্স কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছিল। এ বছর তাদের এডভান্স
দেওয়া হবে না। এই ইঙ্গিত পেয়ে তারা হাসপাতালে মেডিকেল সুপার এর সঙ্গে কথা বলেন। মেডিকেল
সুপার কোনরকম সদুত্তর দিতে পারেননি। তাই তাদের দাবি অবিলম্বে যেন দুর্গাপূজার অ্যাডভান্স
প্রদান করা হয় তাদের। নাহলে দুর্গাপূজার ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনতে পারবে
না। ছেলে মেয়েদের জন্য যদি জামা কাপড় কিনতে না পারে তাহলে অধিকর্তার অফিসে গিয়ে
ধর্নায় বসতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দিলেন তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান