স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা,
১৯
সেপ্টেম্বর : নির্বাচন
এগিয়ে আসতেই পাহাড়ের সন্ত্রাস বাড়ছে। বাদ যাচ্ছেন না নেতা-নেত্রীরাও। এবার পাতাল
কন্যার বাড়ির রাবার বাগানের বেড়া নষ্ট করার অভিযোগ। ঘটনা কল্যাণপুর ওয়াতিলং এলাকায়।
জানা যায়, দীর্ঘ ২১ বছর ধরে খালি পড়ে থাকা পৈতৃক সম্পত্তিতে হামলা চালায় দুর্বৃত্তরা।
অভিযোগ, দুষ্কৃতিকারীরা বাগানের সীমানার একটি অংশ নষ্ট করে দেয়।
খবর পেয়ে
শনিবার ঘটনাস্থলে যান পাতাল কন্যা জমাতিয়া। সেখানে গিয়ে তিনি বাগানের ক্ষতিগ্রস্ত
অংশগুলি সরজমিনে দেখেন। ঘটনার তীব্র নিন্দা জানান। তার অভিযোগ, পরিকল্পিত ভাবে ক্ষতি
করেছে দুর্বৃত্তরা। ঘটনার বিষয়টি ইতিমধ্যেই কল্যাণপুর থানাকে অবগত করা হয়েছে। কে
বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করতে পুলিশকে বলা হয়েছে। যারা এমন ঘটনা করেছে
তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ গ্রহণ করে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান