স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা,
১৯
সেপ্টেম্বর : ভিলেজ কমিটির
নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিল টি.আই.এস.এফ। ভিলেজ কমিটির
নির্বাচনকে সামনে রেখে কতিপয় ব্যক্তি সাম্প্রদায়িকতার পরিবেশ সৃষ্টি করে রাজ্যের
শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এই অভিযোগ তুলে শনিবার আগরতলার গোর্খাবস্তিস্থিত
রাজ্য নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান করল টি.আই.এস.এফ।
টি.আই.এস.এফ-এর প্রতিনিধি দলে ছিলেন এম.ডি.সি সূরজ
দেববর্মা, টি.আই.এস.এফ টাউন কমিটির কনভেনার অমৃত্র রিয়াং, টি ডব্লিউ এফ-এর দক্ষিণ
জেলার সভানেত্রী স্বপ্নাতি রিয়াং সহ অন্যান্যরা। এম.ডি.সি সূরজ দেববর্মা জানান তাদের
দলের নাম জড়িয়ে দলের নাম খারাপ করার চেষ্টা করছে কিছু লোক। পাশাপাশি সাম্প্রদায়িক বিভাজন
সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তাই নির্বাচন কমিশনের সচিবের নিকট অভিযোগ জানানো হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান