স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা,
১৯
সেপ্টেম্বর : বিজেপির
‘বিভাজন ও প্রতারণার রাজনীতিকে পরাস্ত করার এবং প্রদ্যোত কিশোর দেববর্মণের সুবিধাবাদী
রাজনীতি প্রত্যাখ্যান করার আহ্বান জানাল সিপিআইএমএল। শনিবার আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিক
সম্মেলন করে এই আবেদন জানানো হয় সিপিআইএমএল দলের পক্ষ থেকে রাজ্য সম্পাদক পার্থ কর্মকার।
তিনি আরো বলেন রাজ্যের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বিজেপির ফ্যাসিস্ট রাজনীতির কারণে।
বিজেপি যেকোন ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়।
এটাই তাদের মূল রাজনীতি। পাহাড়ে বিজেপি যে সংকটে
পড়ে আছে তাতে তারা বুঝতে পারছে একা লড়াই করতে পারবেনা ভিলেজ কমিটির নির্বাচনে। তাই
ত্রিপাক্ষিক চুক্তিকে সামনে রেখে মথার সঙ্গে জোট হয়ে নির্বাচন লড়াই করতে চলেছে। এটা
রাজনৈতিক ভাওতা ছাড়া আর কিছুই নয়। তাই বিজেপি এবং মথার আপস রাজনীতি প্রত্যাখ্যান
করতে জনগণের কাছে আহবান জানান তিনি। তিনি আরো বলেন আসন্ন নির্বাচনে তিপ্রাসা জমি, জীবিকা,
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্বশাসন, ভাষা, সংস্কৃতি এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার
করতে লড়বে এবং প্রদ্যোত কিশোর দেববর্মণের সুবিধাবাদী রাজনীতি প্রত্যাখ্যান করবে। তিনি
আরো বলেন বামফ্রন্টের পাঁচটি আসনে সি.পি.আই.এম.এল লড়াই করছে। এগুলোতে এনডিএ জোটকে
পরাজিত করার আহ্বান জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান