Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য এক অটোর দুটি নম্বর প্লেট ঘিরে চাঞ্চল্য জিবি বাজারের

এক অটোর দুটি নম্বর প্লেট ঘিরে চাঞ্চল্য জিবি বাজারের

এক অটোর দুটি নম্বর প্লেট ঘিরে চাঞ্চল্য জিবি বাজারের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ সেপ্টেম্বর : একই অটোর দুটি নম্বর প্লেট। এই অবাক করার মতো ঘটনা আগরতলা জিবি বাজারে। বুধবার স্থানীয় স্ট্যান্ডের অটো চালকদের নজরে এসেছে। তারপর তারা পুলিশকে খবর দেয়। তারা জানান, বুধবার সকালে তারা দেখতে পায় একটি ব্যাটারি চালিত অটোতে দুইটি নম্বর প্লেট। তার নাম তপন দেব। বাড়ি আনন্দ নগর স্থিত মলয়নগর এলাকায়। নম্বরগুলি হল টি.আর ০১ পি ২৫৭৮ এবং টি.আর ০৭ ৩৬১৭ গাড়ি চালকরা যাচাই করে দেখেন বৈধ নম্বর প্লেট হল টি.আর ০১ পি ২৫৭৮।

অটো চালকরা এই গাড়ির চালক তপন দেবকে জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারেন বাড়ি বিশালগড়ে। যখন বিশালগরে গাড়ি চালান তখন সিপাহীজলা জেলার নম্বর প্লেট ব্যবহার করছেন। আগরতলা শহরে যখন গাড়ি চালায় তখন পশ্চিম ত্রিপুরা জেলার নম্বর প্লেট ব্যবহার করছেন। অনেকদিন ধরে এভাবে গাড়ি চালিয়ে আসছেন তিনি। ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচার জন্য এমন কায়দা রাজ্যে কোন নতুন বিষয় নয়। তবে এই ধরনের ঘটনা অত্যন্ত আইনবিরোধী কার্যকলাপ। যদি কোন কারণবশত গাড়িটি দুর্ঘটনায় পড়ে তখন এর দায় ভার কে নেবে? অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে স্থানীয়দের পক্ষ থেকে দাবি উঠেছে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্ত হলে কি বের হয়ে আসে। কারণ আগরতলা শহরে অটো চালকদের মধ্যে একাধিক গ্রুপ তৈরি হয়ে আছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha