Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আন্দোলনে বসবে টেট উত্তীর্ণরা

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আন্দোলনে বসবে টেট উত্তীর্ণরা

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আন্দোলনে বসবে টেট উত্তীর্ণরা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ সেপ্টেম্বর : টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে টেট উত্তীর্ণ বেকাররা তাদের দীর্ঘদিনের নিয়োগ-সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের নিকট দাবি জানান। তাদের বক্তব্য ২০২৪ সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখনো পর্যন্ত তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় নি। তাঁদের দাবি অনুযায়ী প্রায় ৪০ হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র ,৮০০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

 এত কম সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরও তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ শহর কেন্দ্রিক কিছু স্কুল বাদ দিলে গ্রামীণ প্রত্যন্ত এলাকার বহু বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সমস্যার সৃষ্টি হচ্ছে। শিক্ষক সংকটের কারণে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরও বিরূপ প্রভাব পড়ছে বলে তাঁদের দাবি। তারা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লাল নাথের কাছে বিষয়টি নিয়ে একাধিকবার সহযোগিতা চাওয়া হলেও বর্তমান মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এখনো পর্যন্ত তাঁরা প্রত্যাশিত সাড়া পান নি। তারা এইদিন ঘোষণা দেন তাঁদের দাবি দ্রুত পূরণ না হলে আগামী ২৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। তাঁদের মূল দাবি ২০২৪ সালের টেট উত্তীর্ণ সকলকে দ্রুত নিয়োগ করতে হবে। এবং রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক সঙ্কট দূর করতে হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha