Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ

জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ

জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ সেপ্টেম্বর : গত সোমবার রাজধানীর সুপারি বাগান স্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে জুবিকা ত্রিপুরা নামে ১২ বছর বয়সী ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনার প্রতিবাদের সরব হয়েছে টি এস ইউ। বুধবার জনজাতি কল্যাণ দপ্তরে গিয়ে অধিকর্তা শুভাশিস দাসের কাছে ডেপুটেশন প্রদান করেন টি এস ইউ - একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের উপস্থিত সংগঠনের সাধারণ সম্পাদক সুজিৎ ত্রিপুরা বলেন, সংশ্লিষ্ট হোস্টেলে আগেও এক ছাত্রী আত্মহত্যা করেছিল।

 আবারো গত সোমবার এক ছাত্রী আত্মহত্যা করার চেষ্টা করেছে। এর পেছনে মূলত কি কারণ রয়েছে তা সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। আরো বলেন, হোস্টেলে সিকিউরিটি গার্ড নিয়োজিত করা প্রয়োজন। আউটসোর্সিং এর মাধ্যমে নয়, স্থায়ীভাবে সিকিউরিটি গার্ড থাকলে এই ধরনের ঘটনা সংঘটিত হবে না। এছাড়াও অন্যান্য হোস্টেল গুলিতে নিম্নমানের খাবার এবং খাবারের পরিমাণ অনেকটাই কম দেওয়ার অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগ নিয়ে দপ্তরের আধিকারিকদের সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি সুষ্ঠু তদন্তের পর কি বের হয়ে এসেছে সে বিষয়ে জনসম্মুখে তুলে ধরার দাবি করেন তিনি। কারণ এর আগেও একাধিক ঘটনা সামনে আসলে তদন্তের দোহাই দিয়েছে সরকার এবং দপ্তরের মন্ত্রী। কিন্তু তদন্তে কি বের হয়ে এসেছে সে বিষয়ে উপস্থাপন করেনি রাজ্যবাসী সামনে। এমনটাও অভিযোগ তুলেছেন তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha