স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ সেপ্টেম্বর : একটি স্কুটি ও বাইক সহ এক চোরকে গ্রেপ্তার করল এন.সি.সি থানার পুলিশ। এনসিসি থানার ওসি জানান ১০ সেপ্টেম্বর ইন্দ্রনগর কালি বাড়ি সংলগ্ন স্থান থেকে একটি বাইক চুরি হয়। থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে এক চোরকে শনাক্ত করে।
তার
বাড়ি মহেশখলা এলাকায়। কিন্তু অভিযান চালিয়ে তাকে পাওয়া যায় নি। পরে খবর নিয়ে জানা যায় তার স্থায়ী বাড়ি কল্যাণপুর রতিয়া এলাকায়। পরবর্তী সময় কল্যাণপুর থানার সাথে যোগাযোগ করে কল্যাণপুর থানার সহযোগিতা নিয়ে মঙ্গলবার রাতে তাকে কল্যাণপুর রতিয়া এলাকায় তার বাড়ি থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মূলে একটি বাইক ও স্কুটি উদ্ধার
করা হয়। তার কাছ থেকে আরও কয়েকজনের নাম জানা গেছে। তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ৫ দিনের পুলিশ
রিমান্ডের আর্জি জানিয়ে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান