Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য বিশালগড় মহকুমায় একাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য

বিশালগড় মহকুমায় একাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য

বিশালগড় মহকুমায় একাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ সেপ্টেম্বর : চুরির ঘটনা রেকর্ড গড়ছে বিশালগড়। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মানুষের বাড়ি ঘরে ঘটে চলেছে চুরির ঘটনা। মঙ্গলবার রাতে পশ্চিম লক্ষ্মীপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে ঘটে এক চুরির ঘটনা। বুধবার সকালে স্কুল খুলতে এসে শিক্ষক শিক্ষিকারা দেখতে পান স্কুলের মধ্যে বৈদ্যুতিক তার সহ বিভিন্ন জিনিস নিয়ে গেছে চোরের দল।  এদিকে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয় গোকুলনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গোকুলনগর রাস্তার মাথা এলাকার বাসিন্দা ধনঞ্জয় শীল তার পরিবারের সকলকে নিয়ে গত সাত সেপ্টেম্বর দেওঘরে যান। বুধবার বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা। তখন ধনঞ্জয় শীল ঘরে প্রবেশ করে দেখতে পান ল্যাপটপ, স্বর্ণালংকার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে চোর। পরবর্তী সময় বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে,

বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়ক থেকে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয় বুধবার। জানা গেছে এদিন দুপুরে আগরতলা সুভাষ নগর থেকে বিশালগড় নিজ আত্মীয়ের বাড়িতে স্কুটি করে স্বামী-স্ত্রী আসার সময় এই ঘটনা সংঘটিত হয়। বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়ক থেকে জাগৃতি চৌধুরী পালের গলা থেকে দুই ভরী ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এই ব্যাপারে বিশালগড় থানায় ছিনতাই মামলা দায়ের করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha