Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য রান্নার গ্যাসের সিলিন্ডার না পেয়ে বিক্ষোভ এজেন্সির মধ্যে

রান্নার গ্যাসের সিলিন্ডার না পেয়ে বিক্ষোভ এজেন্সির মধ্যে

রান্নার গ্যাসের সিলিন্ডার না পেয়ে বিক্ষোভ এজেন্সির মধ্যে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ সেপ্টেম্বর : রান্নার গ্যাসের সিলিন্ডারের আকাল না হলেও পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাসের সিলিন্ডার রাজ্যে আসছে না। এমনটাই অভিযোগ উঠল বুধবার রাজধানীর যোগেন্দ্র নগর স্থিত সরলা এজেন্সি থেকে। এদিন রান্নার গ্যাসের সিলিন্ডার না পেয়ে কয়েক শতাধিক ভোক্তা বিক্ষোভ দেখায় এজেন্সির মধ্যে। অভিযোগ প্রতিদিন সকালবেলা ছয়টা থেকে এসে দাঁড়িয়ে থাকছেন ভোক্তারা।

 অথচ দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থেকে তাদের রান্নার গ্যাসের সিলিন্ডার মিলছে না। গত তিনদিন ধরে এই সমস্যায় ভুগছেন ভুক্তারা। বাড়ি ঘরের অন্যান্য কাজ এবং অফিস কাচারি বন্ধ করে এভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভোর পাঁচটা ছয়টা থেকে এসে লাইনে দাঁড়িয়ে দুপুর পর্যন্ত তাদের মিলছে না রান্নার গ্যাসের সিলিন্ডার। এই বিষয়ে এজেন্সির কর্ণধারের সঙ্গে কথা বললে তিনিও কোন আশ্বাস দিতে পারছেন না। এভাবে কতদিন তাদের কাটাতে হবে সেই নিশ্চিয়তা নেই। এক প্রকার ভাবে তারা রান্নার গ্যাস না পেয়ে চরম সমস্যায় পড়ছে। আবার বাঁকা পথে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হচ্ছে ডিলারদের বিরুদ্ধে অভিযোগ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha