Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য খুনের পর সৎকার করে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ২

খুনের পর সৎকার করে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ২

খুনের পর সৎকার করে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ২

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ সেপ্টেম্বর : ছেলে এবং পুত্রবধূ মিলে আঁখি ঘোষ নামে এক বৃদ্ধাকে খুন করার অভিযোগ উঠল বুধবার। অভিযুক্ত ছেলের নাম শুভম ঘোষ। ঘটনা রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক অশান্তির কারণে ছেলে এবং পুত্রবধূ মিলে মঙ্গলবার রাতে খুন করেছে বৃদ্ধা আঁখি ঘোষকে। পরবর্তী সময়ে রাত দুটা নাগাদ আত্মীয় পরিজন এবং পাড়া-প্রতিবেশীকে তারা জানান যে আঁখি ঘোষের মৃত্যু হয়েছে। কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়ে কিছুই বলতে পারছেন না। আরো জানান ডাক্তার ডাকেন নি বাড়িতে, হাসপাতালেও নিয়ে যাওয়া হয়নি। আবার সৎকার করে আত্মীয়-স্বজনকে খবর দিয়েছেন।

বুধবার সকালে আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশী বাড়িতে এসে মৃত্যুর ঘটনার পেছনে অনেক রহস্য খুঁজে পায়। তখন তারা রানীর বাজার থানার পুলিশকে খবর দিয়ে অভিযুক্ত ছেলে এবং পুত্রবধূকে তুলে দেয় পুলিশের হাতে। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন পরিজন। তাদের ধারণা ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে খুন করেছে পাষণ্ড ছেলে এবং তার স্ত্রী। এদিকে এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ছেলে এবং পুত্রবধূ মিলে নির্যাতন করত বৃদ্ধাকে। কিছুদিন আগে বোনের বাড়িতে চলে গিয়েছিলেন তিনি। তারপর তিন দিন আগে বাড়িতে আসার পর খাবার দিত না ছেলে। এভাবে উপবাস থাকলে একজন মানুষ এক সপ্তাহ বেঁচে থাকে। এভাবে তিন দিনের মাথায় মৃত্যুর কোলে ঢলে পড়ার কথা নয়। এমনটাই মনে করছেন এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha