Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য চুরির ঘটনায় গ্রেপ্তার তিন

চুরির ঘটনায় গ্রেপ্তার তিন

চুরির ঘটনায় গ্রেপ্তার তিন

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ সেপ্টেম্বর: তিন কুখ্যাত চোরকে আমতলী বাইপাস থেকে আটক করলো পুলিশ। সোমবার রাতে আমতলী থানার পুলিশের নাইট পেট্রলিং -এর সময় তিনজন অভিযুক্ত এলাকায় ঘোরাফেরা করছিল। তখন তাদের দেখে সন্দেহ হয় পুলিশের। আটক করে পুলিশ। থানায় নিয়ে এসে প্রাথমিকভাবে জানতে পারে তারা একাধিক চুরির ঘটনায় জড়িত।

আগরতলা শহরে এবং আশেপাশে বহু বাড়িঘরে গিয়ে তারা চুরির ঘটনা সংঘটিত করে। এছাড়াও গাড়ির ব্যাটারি চুরি করে তারা। তাদের তিন দিনের পুলিশ রিমান্ডে তাদের আদালতে তোলা হয় মঙ্গলবার। তাদের নাম রবিউল মিয়া, টিংকু সরকার, শামীম মিয়া। সোমবার রাতে তারা কোথায় রওনা হয়েছিল তা জিজ্ঞাসাবাদে বের হয়ে আসবে বলে মনে করছে আমতলী থানার ওসি। পুলিশ তাদের কাছ থেকে একটি ছুরি, প্লাস ও স্ক্রু ড্রাইভার আটক করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha