স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ সেপ্টেম্বর:বিশালগড় বাইপাস সড়কে
গাড়ি এবং বাইকের সংঘর্ষে আহত দুই যুবক। জানা যায় মঙ্গলবার বিশালগড় বাইপাস সড়কে
দ্রুতগামী গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাইকে থাকা দুই যুবক শাহিনুর
ইসলাম এবং গৌতম ত্রিপুরা রাস্তার পাশে ছিটকে পড়ে যায়।
পরবর্তী সময়ে পথচারীরা দেখতে পেয়ে খবর দেয় বিশালগড়
অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা দ্রুত ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করে মহকুমা
হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে শাহিনুর ইসলাম বাড়ি বিলোনিয়ায়, তার অবস্থা আশঙ্কাজনক
বলে জানা গেছে। ঘটনা খবর পেয়ে হাসপাতালে ছুটে আছেন বিশালগড় থানার পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান