স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৪ সেপ্টেম্বর : প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের
বনকুমারি এলাকায় গণপতি উৎসবের উদ্বোধন করলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ
সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব। ১৩ নং প্রতাপগড় যুব মোর্চার মন্ডলের পক্ষ থেকে
এই গণেশ পূজার আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ
বিপ্লব কুমার দেব। তিনি সহধর্মিণীকে নিয়ে মঙ্গল আরতি করে রাজ্যবাসী মঙ্গল কামনা করেন।
বক্তব্য রাখতে
গিয়ে বিপ্লব কুমার দেব বলেন সিপিআইএমের কারণে রাজ্যের কোন পূজা করা যেত না। পাশাপাশি,
দুর্গাপূজা মন্ডপের সামনে যুদ্ধ নয় শান্তি চাই -এ ধরনের স্লোগান লেখার বিরোধিতা করেন।
এগুলি কমিউনিস্টদের স্লোগান। এগুলি কেন পুজো মণ্ডপের সামনে লিখতে হবে? পূজাতো মানুষ
শান্তির জন্যই করে। তিনি আরো বলেন, আজকে রাজ্যের মানুষ মন খুলে পূজা করতে পারে। কিন্তু
কর্ম না করে পূজা করলে চলবে না। কর্ম করতে হবে পূজা করার পাশাপাশি। বিপ্লব কুমার দেব
বলেন, গণেশ জ্ঞানের দেবতা। যার কাছে জ্ঞান থাকে, তার কাছে দুনিয়ার সবকিছু সহজ হয়ে
যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান