স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৪ সেপ্টেম্বর :সুষ্ঠু বদলি নিতির অভাবে
শিক্ষক স্বল্পতায় ভুগছে সোনামুড়া মহকুমার আড়ালিয়া এসবি স্কুল। গুণগত শিক্ষা থেকে
বঞ্চিত হচ্ছে স্কুলের বিদ্যার্থীরা। অভিযোগ, সোনামুড়া মহকুমার আড়ালিয়া এসবি স্কুলে
প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ৭০ জন। আর শিক্ষকের সংখ্যা
মাত্র চার জন। এরমধ্যে অবসর নেওয়ার সময় হয়ে গেছে প্রধান শিক্ষিকার।
তিনি প্রায় সময়
ছুটিতে থাকেন। যার কারণে তিনজন শিক্ষক রয়েছেন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত
ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের জন্য। ছাত্রদের বক্তব্য শিক্ষক স্বল্পতার জন্য চতুর্থ এবং
পঞ্চম শ্রেণীর পড়াশোনা একসাথে হয়। অনেক সময় ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু পড়াশোনা
শুরু হয় না। বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কথা স্বীকার করে নেন একজন শিক্ষক ও চারজন
শিক্ষক-শিক্ষিকা থাকলেও প্রধান শিক্ষিকা প্রায় সময় ছুটিতে থাকেন। বাকি তিনজনকেও সব
সময় পাওয়া যায় না বিদ্যালয়ে। যার কারণে বিদ্যালয়ের পড়াশুনা সঠিকভাবে চালানো সম্ভব
হচ্ছে না। গোটা রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে। যার কারণে গুণগত শিক্ষা
নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অভিভাবকদের মধ্যে। শিক্ষক স্বল্পতা আদৌ কবে নাগাদ দূর
হয় সেটাই দেখার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান