Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য হোস্টেলে এক ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতাল ছুটে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

হোস্টেলে এক ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতাল ছুটে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

হোস্টেলে এক ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতাল ছুটে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ সেপ্টেম্বর : একের পর এক ঘটনায় কলঙ্কের মুখ পুড়ছে রাজ্যের হোস্টেল গুলির দায়িত্বে থাকা সরকারি দপ্তরের। চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে থাকা বিভিন্ন হোস্টেল। এবার যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা নিঃসন্দেহে হোস্টেল কর্তৃপক্ষের চরম গাফিলতি বলা চলে। রাজধানীর সুপারি বাগান স্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে বলে জানা যায়। ছাত্রীর নাম জেবিকা ত্রিপুরা। বয়স ১২। বাড়ি ছামনুতে।

 ঘটনার বিবরণে জানা যায়, সোমবার অন্যান্য ছাত্রীরা বিদ্যালয়ে গেলেও এই ছাত্রী বিদ্যালয়ে যায়নি। সকাল সাড়ে দশটার নাগাদ আচমকা হোস্টেলের বিল্ডিং থেকে ঝাপ দেয়। বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে আসে মেয়েটিকে। মেয়েটির অবস্থা সংকটজনক। এমনটাই জানান হোস্টেল সুপার বন্দনা সরকার। ঘটনার খবর পেয়ে হাসপাতাল ছুটে আসেন মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী হোস্টেল সুপার এর সঙ্গে কথা বলে পুলিশকে খবর দেন। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, পুলিশের তদন্তের পর মূল কারণ সামনে আসবে। এখন দেখার বিষয় কি কারনে মেয়েটি হোস্টেলের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে। তবে কান পাতলে ছাত্রীদের কাছ থেকে বহু তথ্য পাওয়া যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha