Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য অভিযুক্তকে ধরতে পারল না পুলিশ

অভিযুক্তকে ধরতে পারল না পুলিশ

অভিযুক্তকে ধরতে পারল না পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ সেপ্টেম্বর : ৫ দিন অতিক্রান্ত হবার পরও দুর্ঘটনা সাথে জড়িত অভিযুক্তকে ধরতে পারল না পুলিশ। জানা গেছে, পাঁচ দিন আগে বিশালগড় রঘুনাথপুর সড়কে বাইক এবং বাইসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে বাইসাইকেল আরোহী নিতাই চন্দ্র সাহা রাস্তায় ছিটকে পড়েন। তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন।

 জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়ে অবসরপ্রাপ্ত এস এস বি ব্যাটেলিয়ানের নিতাই চন্দ্র সাহা। পরবর্তী সময়ে বিশালগড় থানায় বাইকের নাম্বার দিয়ে মামলা করা হয়। দিন অতিক্রান্ত হবার পর এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি বিশালগড় থানার পুলিশ। এতে কি অন্য কোন রহস্য লুকিয়ে আছে কিনা তা জানতে চাইছে মৃতের পরিবার। সোমবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মৃত নিতাই চন্দ্র সাহার পরিবারের সদস্যরা বিশালগড় থানার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তারা চাইছে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha