Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য গাড়ি থেকে নগদ অর্থ চুরির ঘটনায় গ্রেফতার তিন

গাড়ি থেকে নগদ অর্থ চুরির ঘটনায় গ্রেফতার তিন

গাড়ি থেকে নগদ অর্থ চুরির ঘটনায় গ্রেফতার তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ সেপ্টেম্বর :  আসন্ন দুর্গাপূজার আগে শহরে চুরি এবং ছিনতাই করার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। মানুষের বাড়িঘর, গাড়ির বাইক সমস্ত কিছুই নিরাপত্তাহীন। এগুলি ছেড়ে কেউ কোথাও যেতে ভয় পাচ্ছে। এবার রাজধানীর শিবনগর এলাকায় ঘটলো এক দুঃসাহসিক চুরি কান্ড। গত ১২ সেপ্টেম্বর পণ্যবাহী গাড়ি থেকে চুরি করে নিয়ে যায় চোরেরা। পরবর্তী সময়ে সিসি ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়ে।

গাড়ির মালিক অভিযোগ জানায় থানায়। এই ঘটনায় তদন্তে নেমে মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশের লালমাটিয়া এলাকার বিপুনি বিতান থেকে প্রথমে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি আরো দুজনের নাম জানতে পারে। তারপর তাদেরও জালে তুলেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে নগদ ৫৬ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির ইনচার্জ দীপঙ্কর দেবনাথ। তিনি বলেন, ধৃতরা হল সাগর রায়, বিশাল সাহা, জুমন মিয়া। এর মধ্যে মূল অভিযুক্ত হলো সাগর রায়। তার বাড়ি বিদ্যাসাগর এলাকায়। সে প্লাস্টিক কুড়ানোর পাশাপাশি এই ধরনের চুরির ঘটনা সংঘটিত করে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এদিনের ঘটনায় আরো থেকে জন জড়িত আছে। তাদেরও শীঘ্রই জালে তোলা হবে। আপাতত এই ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha