স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ সেপ্টেম্বর : দোকানের টিনের ছাউনি
কেটে প্রায় ৮০ ভরি রুপার
অলংকার সহ নগদ টাকা
নিয়ে গেলো চোরের দল। ঘটনা বামুটিয়ার কালী বাজার এলাকায়। দুঃসাহসিক চুরিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বামুটিয়ায়।
বাজারে পাহারাদার থাকার পরেও দোকানের টিনের ছাউনি কেটে দোকানে প্রবেশ করে চোরের দল বামুটিয়া পুলিশ
ফাঁড়ির অন্তর্গত কালী বাজারে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৮০ ভরি রুপার
অলংকার এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায়। সকালে দোকানে এসে দোকান খুলতেই এই দৃশ্য দেখতে
পান দোকান মালিক অমৃত দেবনাথ।
তিনি জানান, চোরের দল দোকানের পেছন
দরজা ভেঙে ঢোকার প্রবেশ করেছিল বলে মনে হচ্ছে। কিন্তু না পারায় দোকানের
টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করেছে। খবর পেয়ে পুলিশ এসে অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান