স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর
; রবিবার ১৫ এনসিসি ত্রিপুরা বাহিনীর বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি উত্তর-পূর্বাঞ্চলের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অনুরাগ ভেজ।
তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এন.সি.সি-র মূল উদ্দেশ্য ছেলে-মেয়েদের শুধুমাত্র আর্মড ফোর্সের প্রশিক্ষণ দেওয়া নয়। বরং ক্যাডেটদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, দেশপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তোলার পাশাপাশি একজন ভালো ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এনসিসির প্রধান লক্ষ্য। তিনি আরও জানান বর্তমানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এনসিসি ক্যাডেটদের ড্রোন সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান