Monday, September 21, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রী পদক্ষেপ গ্রহণ না করলে জেলা পর্যায়ে কর্মসূচি নেবে কংগ্রেস : আশীষ কুমার সাহা

মুখ্যমন্ত্রী পদক্ষেপ গ্রহণ না করলে জেলা পর্যায়ে কর্মসূচি নেবে কংগ্রেস : আশীষ কুমার সাহা

মুখ্যমন্ত্রী পদক্ষেপ গ্রহণ না করলে জেলা পর্যায়ে কর্মসূচি নেবে কংগ্রেস : আশীষ কুমার সাহা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর ; রাজ্যে ৬০ ঊর্ধ্ব প্রবীণ ভারতীয় নাগরিকদের স্বীকৃত অধিকারসমূহ সম্পর্কে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। শনিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে চিঠি দেওয়ার পর রবিবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন তিনি। তিনি বলেন, একটা বড় অংশের মানুষ, বিশেষ করে আদিবাসী মহিলারা জীবন ধারণের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়রানির শিকার হচ্ছেন। অথচ ভারত সরকার প্রচলিত নিয়ম অনুসারে এই জটিলতা সমস্যাগুলি সহজেই সমাধান করা সম্ভব।

 তাই বয়োজ্যেষ্ঠ নাগরিক রাজ্য বাসীর সুবিধার্থে সুনির্দিষ্ট কিছু দাবি করা হয়েছে। যেমন রাজ্যের সকল ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের উপযুক্ত সরকারিভাবে একটি সচিত্র পরিচয় পত্র প্রদান করা আবশ্যক। দ্বিতীয়ত এই পরিচয়পত্রের মাধ্যমে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া সহজ হবে সেগুলি হল ডাকঘর, ব্যাংক ইত্যাদিতে স্থায়ী আমানত সহ অন্যান্য জমাকৃত অর্থের জন্য বিশেষ ছাড়ের অধিকার, নির্দিষ্ট পরিমাণে আয়করে ছাড়, রেল বিমান অন্যান্য সরকারি বেসরকারি পরিবহনের ক্ষেত্রে যাত্রী ভাড়ায় ছাড় পাওয়া যাবে, বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবায় ছাড় পাওয়া যাবে। তিনি আরো বলেন ভারতবর্ষে এক প্রান্তের মানুষ এই সুযোগ পাবে, অপর প্রান্তের মানুষ এই সুযোগ পাবে না সেটা কোনোভাবেই হতে পারে না। বৈষম্য যাতে না হয় তার জন্যই এই দাবি করা হয়েছে। মুখ্যমন্ত্রী পদক্ষেপ না নিলে তাহলে জেলা পর্যায়ে কর্মসূচি গ্রহণ করবে কংগ্রেস। এমনটাই জানিয়েছেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha