Monday, September 21, 2026
বাড়ি রাজ্য মাদ্রাসায় ছাত্র নির্যাতনের অভিযোগ

মাদ্রাসায় ছাত্র নির্যাতনের অভিযোগ

মাদ্রাসায় ছাত্র নির্যাতনের অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ সেপ্টেম্বর : কৈলাসহরের ফুলবাড়ীকান্দি পঞ্চায়েতের বরখলা গ্রামের ফুলবাড়ীকান্দি হাফিজিয়া মাদ্রাসায় পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মাদ্রাসারছোট হুজুর-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ার পিতা মনাফ আলি। মনাফ আলির অভিযোগ, পড়াশোনার সময় একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় নাবালককে মারধর করা হয়।

অভিযোগ, এতে তার হাত পায়ে আঘাতের চিহ্ন তৈরি হয়েছে। পরিবারের আরও দাবি, দীর্ঘদিন ধরেই ওই পড়ুয়ার উপর মারধরের ঘটনা ঘটছে। ঘটনার পর বিষয়টি জানতে মাদ্রাসায় গিয়ে ছেলের উপর নির্যাতনের কারণ জানতে চান তার পিতা। অভিযোগ, সেই সময় তার সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। মাদ্রাসার পক্ষ থেকে বিষয়টি আলোচনার মাধ্যমে মিমাংসার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে পরিবারের অভিযোগ। এরপরই রবিবার রাত আনুমানিক ১০টা নাগাদ থানায় অভিযোগ দায়ের করেন মনাফ আলি। নাবালকের পিতা বলেন, পড়া না পারলে শাসন করা এক বিষয়, কিন্তু শিক্ষার নামে একজন নাবালককে অমানবিকভাবে মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha