স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ সেপ্টেম্বর : সর্বভারতীয় ক্ষেত্রে দলিতদের উপর নির্যাতন দিনের
পর দিন বৃদ্ধি পাচ্ছে। আর.এস.এস পরিচালিত বিজেপি সরকার ভয়ঙ্কর ভাবে দলিতদের উপর আক্রমণ
নামিয়ে আনছে। তারা প্রথম থেকে ডঃ বি.আর আম্বেদকরের সংবিধানকে যেন গ্রহণ করা না হয় তা
চেয়েছিল। কিন্তু তখন সফল হয় নি। বর্তমানে আরএসএস পরিচালিত বিজেপি সরকার বর্ণবাদকে প্রতিষ্ঠিত
করতে মরিয়া চেষ্টা শুরু করেছে। তাই রবিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির এক
গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সেই সভায়
কিছু আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়। রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা
তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতৃত্ব সুধন দাস জানান ১০ দফা দাবির ভিত্তিতে আন্দোলন
কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি ১০ দফা দাবি গুলি তুলে ধরে বলেন এই দাবি গুলিকে সামনে
রেখে অক্টোবর মাস থেকে লাগাতর আন্দোলন শুরু করা হবে। নভেম্বর মাসে প্রতিটি ব্লক, মহকুমা
ও নগর এলাকায় গণডেপুটেশন সংগঠিত করা হবে। ডিসেম্বর মাসের শেষের দিকে রাজ্য ভিত্তিক
জমায়েত সংগঠিত করা হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান