Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য ছাগল চুরির অভিযোগে আটক পুরোহিত

ছাগল চুরির অভিযোগে আটক পুরোহিত

ছাগল চুরির অভিযোগে আটক পুরোহিত

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ সেপ্টেম্বর :  কল্যাণপুর থানার অন্তর্গত দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের খগেন্দ্র বল কলোনি এলাকায় ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল এক মহিলাকে মারধর করার অভিযোগে অভিযুক্ত পুরোহিত তাপস চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। আহত মহিলা আলমতি মল্লিকের ছেলে জানিয়েছেন, তার মা ছাগল খোঁজাখুঁজি করছিলেন।

খোঁজাখুঁজির সময়ে তিনি দেখতে পান কৃষ্ণপুর এলাকার পুরোহিত তাপস চক্রবর্তী একটি বেগের মধ্যে ছাগলটিকে নিয়ে অন্য এক বাইক আরোহীর হাতে তুলে দিচ্ছেন। আলমতি দেবী তার ছাগলের বিষয়টি পুরোহিত তাপস চক্রবর্তীকে জিজ্ঞাসা করতেই নেশাগ্রস্ত অবস্থায় থাকা এই পুরোহিত ক্ষিপ্ত হয়ে আলমতি মল্লিককে বেধড়কভাবে মারতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখতে পেয়ে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় এই মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। আর মদমত্ত অবস্থায় থাকা পুরোহিত তাপস চক্রবর্তীকে আটক করে কল্যাণপুর থানায় খবর দেয়। কল্যাণপুর থানার পুলিশ ঘটনার স্থলে এসে অভিযুক্ত পুরোহিত তাপস চক্রবর্তীকে থানায় নিয়ে যায়। একজন পুরোহিতের এই জঘন্য কার্যকলাপ কোনভাবেই মানিয়ে নিতে পারেনি সচতেন মহল। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha