স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৩ সেপ্টেম্বর :প্রতিদিন কয়েক শতাধিক
রোগী জিবি
হাসপাতালে নিয়ে
আসে চিকিৎসার
জন্য। কিন্তু
হাসপাতালে এসে
চোর, ছিনতাইকারীদের
খপ্পরে পড়ে
নতুন অভিজ্ঞতা
সঞ্চয় করছেন।
চোর ছিনতাই
কারিদের লাগাম
টানতে বরাবরই
ব্যর্থতার পরিচয়
দিয়ে চলেছে
জিবি হাসপাতালের
সিকিউরিটি গার্ড
এবং পুলিশ
প্রশাসন। সম্প্রতি
মেডিসিন ব্লকে
চিকিৎসাধীন এক
মহিলার রোগীর
মোবাইল ফোন
চার্জ দেওয়ার
সময় এক
চোর নিয়ে
যায়। পরবর্তী
সময় রোগীর
ছেলে বিষয়টি
জানতে পেরে
অভিযুক্ত চোরকে
উত্তম মধ্যম
দেয়। রক্তাক্ত
হয় চোর।
অভিযুক্ত চোরকে
ট্রমা সেন্টারে
ভর্তি করে
চিকিৎসা করায়
সিকিউরিটি গার্ডেরা।
পাশাপাশি জিবি
পুলিশ ফাঁড়িতে
একটি অভিযোগ
দায়ের করা
হয় অভিযুক্ত
চোরের বিরুদ্ধে।
রবিবার সকালে
অভিযুক্ত চোর
হাসপাতালের সিলিং
এর উপর
উঠে বসে
থাকে। বিষয়টি
নজরে আসে
সিকিউরিটি গার্ডের।
সঙ্গে সঙ্গে
তারা চোরকে
সিলিং থেকে
নিচে নামিয়ে
পুলিশের হাতে
তুলে দেয়।
এমনটাই জানিয়েছেন
এক সিকিউরিটি
গার্ড। জিবি
হাসপাতাল থেকে
চোর, ছিনতাইকারী
এবং পকেটমারের
হাত থেকে
রোগী এবং
রোগীর পরিবারকে
রক্ষা করতে
কড়া নজরদারির
প্রয়োজন। নজরদারিতে
চরম দুর্বলতা
থাকার কারণে
প্রতিদিন বহু
রোগী হাসপাতালে
এসে চোর
ও পকেটমারদের
শিকার হয়ে
বাড়ি ফিরছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান