স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৩ সেপ্টেম্বর :রবিবার সকালে খোয়াই
লালছড়া এলাকায়
এক অজ্ঞাত
ব্যক্তির মৃতদেহ
উদ্ধারের ঘটনাকে
কেন্দ্র করে
চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়,
খোয়াই বিজেপি
জেলা কার্যালয়
সংলগ্ন ব্রিজ
এলাকায় মৃত
দেহটি পড়ে
থাকতে দেখেন
স্থানীয়রা। বিষয়টি
জানাজানি হতেই
ঘটনাস্থলে এলাকার
মানুষ ভিড়
জমায়।
খবর পেয়ে
ঘটনাস্থলে পৌঁছায়
পুলিশ।পুলিশ ও
স্থানীয় সূত্রে
জানা গেছে,
মৃত ব্যক্তি
ভবঘুরে ছিলেন।
বেশ কিছুদিন
ধরেই তাকে
এলাকায় ঘোরাফেরা
করতে দেখা
গেছে বলে
স্থানীয়দের দাবি।
পুলিশ ঘটনাস্থল
থেকে মৃতদেহটি
উদ্ধার করে
ময়না তদন্তের
জন্য খোয়াই
জেলা হাসপাতালের
মর্গে পাঠায়।
এমনকি মৃত্যুর
কারণ নিয়ে
কোন কিছুই
জানা যায়নি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান